রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাফিজ সরাফাত ও পরিবারের বাড়ি-জমি-ফ্ল্যাট জব্দের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৪:৩৫ পিএম   (ভিজিট : ২২৬)
X

পদ্মা ব্যাংক লিমিটেড এর সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ এবং ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফাতের রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার বিচারিক আদালত দুদকের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।

আদেশে বলা হয়, ফ্ল্যাট ছাড়াও নাফিজ সারাফাত ও আঞ্জুমান আরা শহিদের নামে থাকা জমিসহ বাড়ি, প্লটও জব্দ করার আদেশ দেয়া হয়। সারাফাত আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

আওয়ামী লীগ সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের দুই ব্যাংকের তিনটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত।

আ. দৈ/ আফরোজা 





Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝