রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে ১০.৮৯ শতাংশ
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৫:০৫ পিএম   (ভিজিট : ৩০৮)
X

গত ডিসেম্বর মাসে দেশের মূল্যস্ফীতি কমেছে। গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ। আজ সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভোক্তামূল্য সূচক বা সিপিআইয়ে এ তথ্য উঠে এসেছে।

এর অর্থ হলো, ২০২৩ সালের ডিসেম্বর মাসে যে পণ্য বা সেবার জন্য ১০০ টাকা খরচ করতে হতো, ২০২৪ সালের ডিসেম্বরে একই পণ্য বা সেবার জন্য বাড়তি ১০ টাকা ৮৯ পয়সা খরচ করতে হয়েছে। অবশ্য খাদ্যপণ্য কিনতে বাড়তি খরচ হয়েছে ১২ টাকা ৯২ পয়সা।

আগের মাস নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। সে হিসাবে, ২০২৩ সালের নভেম্বরের তুলনায় গত নভেম্বরে কোনো পণ্য বা সেবা পেতে ১৩ টাকা ৮০ পয়সা বাড়তি খরচ হয়েছিল।  

সূচক অনুসারে, গত ডিসেম্বরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৬ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।

ডিসেম্বরে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ০৯ শতাংশ, যা নভেম্বরে ১১ দশমিক ৫৩ শতাংশ ছিল।

অন্যদিকে শহরাঞ্চলে মূল্যস্ফীতি ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ, যা নভেম্বরে ছিল  ১১ দশমিক ৩৭ শতাংশ।

আ. দৈ/ আফরোজা 






Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝