বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:৫০ পিএম   (ভিজিট : ২৩১)
X

ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে।

আজ রোববার (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

প্রশিক্ষণের অংশগ্রহণ সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বাতিল করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হলো।

আ. দৈ/ আফরোজা






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝