রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রানার অটোমোবাইলসের এজিএম সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৮৬)
X

নগদ ডিভিডেন্ড অনুমোদন-সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ এবং স্পন্সর পরিচালকদের জন্য ১ শতাংশ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। 

সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৪ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এবং স্পন্সর পরিচালকদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে এজিএম এ এটি অনুমোদন দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম এফসিএ, সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান, সভায় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারগণ। হাফিজুর রহমান খান রানার অটোমোবাইলস পিএলসি এর চেয়ারম্যান এর দিকনির্দেশনামূলক বক্তব্য এর মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝