রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় ও ঠাকুরগাঁও-এ এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৩১ পিএম   (ভিজিট : ২২৬)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

সমৃদ্ধির পথধরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ও ঠাকুরগাঁও-এর বালিয়াডাঙ্গীতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আলমডাঙ্গা উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: রবিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী  রকনুজ্জামান, ইমদাদুল হক হিমেল, রহমান মুকুল, শহিদুল কাউনিয়া টিলু, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক এসকে মোশাররফ আলী, হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক  জামাল উদ্দিন ও চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো: ইকবাল হোসেন, রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মো: জাবির হোসেন।

একই দিনে ঠাকুরগাঁও-এর বালিয়াডাঙ্গী উপশাখার উদ্বোধন করেন পঞ্চগড় হাইওয়ে শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান। উভয় অনুষ্ঠানে ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।




আ. দৈ./ সাধ/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝