রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্তে সরকারকে সাধুবাদ ডিসিসিঅিাইয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২২ পিএম  আপডেট: ০১.০৯.২০২৪ ৭:৫৮ পিএম  (ভিজিট : ২০১)
X

বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব পর্যায়ে জ্বালানি তেলের মূল্য কমানোর সিদ্ধান্ত গ্রহণ করায় অন্তবর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। রোববার (০১ সেপ্টম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ মনে করেন, সরকারের এ সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আমাদের কৃষি ও শিল্প খাতে পণ্যের উৎপাদন প্রক্রিয়ায় ব্যয় কমবে, এছাড়া পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে।

দেশের শিল্প খাতে জ্বালানির উচ্চ মূল্যের পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানির অপ্রতুলতার কারণে, শিল্পের পণ্য উৎপাদন এবং বিপণনে খরচ বাড়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসা পরিচালনার ব্যয় বেড়েছে। জ্বালানির উচ্চ মূল্যহারের কারণে স্থানীয়ভাবে আমাদের দেশে মূল্যস্ফীতির হার বাড়ার ফলে দেশের জনগণের জীবন-জীবিকার ব্যয় ও ভোগান্তি বেড়েছে। জ্বালানির মূল্য হ্রাসের এ উদ্যোগের ফলে শিল্পে উৎপাদন ব্যয় কিছুটা হলেও হ্রাস পাবে এবং আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। ডিসিসিআই প্রত্যাশা করে, এ উদ্যোগ মূল্যস্ফীতি কমিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে। 

 আ. দৈ. /কাশেম/ রমজান  


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝