বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল; রুটিন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২১৪)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হবে এবং লিখিত পরীক্ষা শেষ হবে ৮ মে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

আজ বৃহস্পতিবার, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে।

এর আগে, ঢাকা শিক্ষা বোর্ড ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করে। বুধবার, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কেন্দ্র ও কেন্দ্রভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়।

এছাড়া, এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পরীক্ষার্থীরা ১৫ ডিসেম্বর পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন। উল্লেখ্য, ফরম পূরণের প্রক্রিয়া ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং বর্তমানে চলমান রয়েছে।




আ. দৈ./সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝