রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে : অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৫:২৮ পিএম   (ভিজিট : ১৩৫)
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ফাইল ছবি
X

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাব পড়ছে এখন। তবে, সব পণ্যের দাম একসঙ্গে কমানো সম্ভব নয়। আজ বুধবার (১১ ডিসেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

ড. সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিছুদিন পরপরই পারচেজ বৈঠক করা হয় আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে। যাতে পণ্যের ঘাটতি না হয়।

সালেহ উদ্দিন বলেন, সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব হয় না। মানুষকেও এটা মেনে নিতে হবে। আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল যা কেটে গেছে। ক্রয় সংক্রান্ত বৈঠকে তেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। যার প্রভাব বাজারে পড়বে। বৈঠকে নতুন বছরের বই কেনা প্রসঙ্গেও সিদ্ধান্ত হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, নবম-দশম শ্রেণির বই ছাপানোর জন্য অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি মাসের যেকোনো সময়ে বই দেওয়া হবে। তবে সব শ্রেণির বই জানুয়ারি মাসে দেওয়া সম্ভব না-ও হতে পারে।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝