মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে শিক্ষার্থীদের সব ভিসা–সুবিধা দেবে বুলগেরিয়া, রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫:১৬ পিএম   (ভিজিট : ১৪৫)
X

ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তা দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য আবেদনের অনুমতি দেয়ায় বুলগেরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

তিনি শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিরও অনুরোধ করেন বুলগেরিয়াকে। 

বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত নিকোলে ইয়ানকভের সঙ্গে গতকাল রোববার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন মো. তৌহিদ হোসেন। এ সময় তিনি ধন্যবাদ জানান তাকে।

বৈঠকে বুলগেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশি নাগরিকদের সুবিধাজনক দূতাবাসে কাজের ভিসার জন্য আবেদন করার অনুমতি দিতে সম্মত হন। 

এ ছাড়া ঢাকায় ভিসা প্রদানের জন্য ভিসা–সুবিধা প্রদান পরিষেবা (ভিএফএস) শুরু করার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রদূত নিকোলে ইয়ানকভ।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে দ্বিপক্ষীয় প্রথম দফা পরামর্শ বৈঠকের প্রস্তাব করেন। 

বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, আইটি সেক্টরে সহযোগিতা, সাংস্কৃতিক সহযোগিতা এবং ২০২৯ সালের পর ইইউর জিএসপি প্লাস ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। 

উপদেষ্টা জাতিসংঘ, ইইউসহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য বুলগেরিয়ার সমর্থন চান।


আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝