রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শাহজালালে সাড়ে ৭ কেজি সোনার পেস্টসহ গ্রেফতার ৩ জন ৭দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৭:৩৪ পিএম  (ভিজিট : ৩)
X

পবিত্র সৌদি আরব থেকে অভিনব কৌশলে সোনার পেস্ট বহনকারী ও চোরাচালানের সুনিদিষ্ট অভিযোগে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডের আসামিরা হলেন; মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)।

আজ রোববার (২২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামিদের বিরুদ্ধে ১০দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযুক্ত মো. ইয়াছিন আরাফাত সৌরভ, মো. জাকিরুল ইসলাম জুয়েল ও মো. শাওনকে ১৫টি ডিম্বাকৃতির বস্তুসহ আটক করা হয়। পরে পরীক্ষায় সেগুলো ২৪ ক্যারেটের সোনার পেস্ট বলে শনাক্ত হয়। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় সাড়ে সাত কেজি।

 মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম উক্ত তিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে সৌরভের পক্ষে তার আইনজীবী রনজুল ইসলাম জামিন চান। তবে অন্য দুই আসামির পক্ষে জামিন আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

পরে এপিবিএনের কার্যালয়ে সৌরভের শরীর তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো সোনার পেস্ট বলে নিশ্চিত হন সংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম।

এপিবিএন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভের সৌদি আরবে নিয়মিত যাতায়াতের তথ্য পাওয়া গেছে। সেখান থেকে বিশেষ কৌশলে সোনা এনে জাকিরুল, শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় তা চোরাচালান করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আসামিরা।

পুলিশের প্রাথমিক ধারণা, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এ ঘটনায় বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝