বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের মামলার বিচার শেষ পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৫:২৫ পিএম  (ভিজিট : ১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লগি সরকারের জুলুম, নির্যাতনসহ সকল অপকর্মের সহযোগি পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার বিচার শেষ পর্যায়ে। ইতোমধ্যে বিচারিক আদালতে ওই মামলায় নির্ধারিত ৪৭ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
 
আজ বৃহস্পতিবার(১২ নভেম্বর) আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। তবে বেনজীর আহমেদ পলাতক থাকায় সাক্ষীদের জেরা করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীদের জবানবন্দি রেকর্ড শেষে আগামী ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারক।
 
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম। তিনি জানান, মামলার বিচার চলার মধ্যে তদন্তে বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার বিষয়ে নতুন তথ্য পাওয়া যায়। আগের অভিযোগপত্রে ওই বাড়ি কেনার অর্থের ব্যাংক লেনদেনের তথ্য ছিল না। পরে তদন্ত কর্মকর্তা এ বিষয়ে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে অর্থের পরিমাণের পাশাপাশি সাক্ষীর সংখ্যাও বেড়েছে।
 
আজ বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন প্রাইম ব্যাংকের এফএভিপি মো. কাদের হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপক রাজিউর রহমান জাহিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফএভিপি মো. এনামুল হক, পুলিশ সদর দপ্তরের এএসআই মো. আল আমিন এবং বান্দরবানের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক।
 
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
 
অভিযোগপত্রে বলা হয়, সম্পদ বিবরণীতে বেনজীর আহমেদ স্থাবর সম্পদ হিসেবে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকা এবং অস্থাবর সম্পদ হিসেবে ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার হিসাব দেন। কিন্তু তদন্তে তার নামে যথাক্রমে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকা ও ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার নামে ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়।
 
দুদকের অভিযোগ অনুযায়ী, বেনজীর আহমেদের বৈধ আয়ের উৎস পাওয়া যায় ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। ব্যয় বাদে নিট সঞ্চয় হিসাব করা হয় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। এর বাইরে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এসব অর্থের উৎস ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব এবং ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগও রয়েছে।
 
এ মামলায় গত ৮ মার্চ অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ৩ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
 
এদিকে বিচার চলাকালে গত ৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে বেনজীর আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে দেশে-বিদেশে ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ওই সম্পূরক অভিযোগপত্রে সাক্ষীর সংখ্যা বাড়িয়ে ৪৭ জন করা হয়েছে।
 
আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝