বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নয়, আগারগাঁওয়ে শিক্ষার্থীদের অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ২৯.১০.২০২৬ ৫:৩২ পিএম  (ভিজিট : ১)
X

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে বেগম রোকেয়া সরণী অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কয়েক শ শিক্ষার্থী। শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করেন তারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর আগে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হতে থাকেন তারা।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘সচিবালয় স্থানান্তর মানি না, মানবো না’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ এবং ‘টেক ব্যাক, টেক ব্যাক’।

অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ৮২তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী রাফিউর রহমান রোহান বলেন, তারা চান না, সচিবালয় এখানে স্থানান্তর করা হোক। তাদের ধারণা, এখানে সচিবালয় স্থাপন করা হলে এলাকার পরিবেশ নষ্ট হবে।

আবির নামের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের গবেষণার জন্য মাঠ পর্যন্ত নেই। এই মাঠটি আগেও আমাদের ছিল। তাই মাঠের মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের নিজস্ব দাবি নিয়ে আন্দোলন করছেন। তবে তারা আশ্বাস দিয়েছেন, কোনো ধরনের সহিংস আচরণ বা ভাঙচুরের মতো ঘটনা ঘটাবেন না।

এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হওয়ার সময় তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন করে যাব। যাঁরা বুঝতে পারছেন না, এই এলাকায় সচিবালয় হলে পরিবেশের কতটা ক্ষতি হবে, তাদের আমরা বোঝানোর চেষ্টা করে যাব।

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে কয়েকদিন ধরে আন্দোলন করছেন শেকৃবির শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বুধবার সকালে মাঠে দুটি মেলার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করেন তারা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নির্বৃত্ত করে ক্যাম্পাসে ফিরিয়ে নেয়।



আ  দৈ/ এস এন


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝