রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, থাকছে না কোনো আইকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ০)
X

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’র ছবি রাখা নিয়ে বিতর্কের পর তা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইয়ের জ্ঞানের পিরামিডে চারটি স্তরের নাম থাকলেও কোনো প্রতীক বা আইকন রাখা হবে না।

রোববার (২৬ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এনসিটিবি জানায়, বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ পাঠে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তরের নাম শুধু লিখিত আকারে থাকবে। আগে উপাত্তের জন্য বৃত্তাকার প্রতীক বা পাই চার্ট, তথ্যের জন্য পরমাণু বা নেটওয়ার্কের প্রতীক, জ্ঞানের জন্য মানুষের মস্তিষ্ক এবং প্রজ্ঞার জন্য দাঁড়িপাল্লার ছবি রাখা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সব প্রতীকই বাদ দেওয়া হচ্ছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩৮ লাখ কপি বই ছাপার কাজ শেষের পথে। যেসব বই ইতোমধ্যে মাঠপর্যায়ে বা ছাপাখানায় চলে গেছে, সেগুলোর সংশ্লিষ্ট পৃষ্ঠায় পরিমার্জিত পাতা সংযোজন করা হবে। আগামী বছর বিষয়বস্তু আরও ভালোভাবে পরিমার্জনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বইটির ছাপার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে ছাপাখানার মালিকদের সঙ্গে বৈঠকের পর সংশোধিত পৃষ্ঠা যুক্ত করার বিষয়ে সম্মতি হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়েও প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ছিল। পরবর্তী সময়ে চলতি শিক্ষাবর্ষের বইয়ে এ স্তরের জন্য মস্তিষ্কের ছবি ব্যবহার করা হয়। তবে ২০২৭ শিক্ষাবর্ষের খসড়ায় আবার দাঁড়িপাল্লার ছবি যুক্ত হওয়ায় বিতর্ক তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল এনসিটিবি।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝