শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আধাবেলা অবরোধ পালিত, সাজেক সড়কে অব্যাহত অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৭:০১ পিএম  (ভিজিট : ৩)
X

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের ডাকে শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। 

শনিবার সকাল ৫টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের কুতুকছড়ি এলাকায় গিয়ে দেখা যায়, সাপছড়ি খামারপাড়া ও কুতুকছড়ির ধর্মঘর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধকারীরা পিকেটিং করছেন। এ ছাড়া কুতুকছড়ি হাফবাজার থেকে ধর্মঘর পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়।

অবরোধের কারণে সকাল থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া এলাকায় অবরোধ পালন করা হলেও ওই সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করেছে।

এ ছাড়া রাঙামাটি শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল ও দোকানপাট স্বাভাবিক ছিল। জেলা শহর থেকে বিভিন্ন উপজেলায় নৌপথেও যান চলাচল সচল ছিল। রাঙামাটি-চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে দুপুর ১২টার পর অবরোধ শেষ হওয়ায় আমাদের গাড়িগুলো চলতে শুরু করেছে। যদিও যাত্রীসংখ্যা খুব কম।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির রিজার্ভ বাজার লঞ্চঘাটের লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, সকাল থেকে জেলা শহর থেকে বিভিন্ন নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের বিষয়ে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা দুপুর ১২টার পর বলেন, আমাদের আধাবেলা অবরোধ কর্মসূচি সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছিল। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

তিনি আরও বলেন, সাজেকে সন্ত্রাস ও উৎপাতের বিরুদ্ধে জনগণের আন্দোলন এবং তাদের ন্যায্য দাবির প্রতি ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের পূর্ণ সমর্থন রয়েছে। সাজেকবাসীর ন্যায্য দাবি পূরণ করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, অবরোধ চলাকালে বেশ কয়েকটি সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অবরোধ তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। অবরোধের কারণে সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে সাজেক পর্যটনকেন্দ্রও।

শুক্রবার সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নম্বর এলাকা, মাচালং ১৪ কিলো, মারিশ্যা ১১ কিলোসহ সাজেক সড়কের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অবরোধ পালন করেন আন্দোলনকারীরা। সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, ‘আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অবরোধ অব্যাহত রয়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।




আ দৈ/ এস এন


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝