শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনার নিরাপত্তায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ০)
X

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের কোনো আপস নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রয়োজন হলে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবকে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের অন্যতম ভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করে ঢাকা। দুই দেশের সম্পর্কের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অগ্রাধিকার শ্রমবাজার। সৌদি আরবে আরও দক্ষ শ্রমিক পাঠাতে আগ্রহী বাংলাদেশ।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্ক বিশ্বাস ও আস্থার ভিত্তিতে এগিয়ে নিতে চায় বাংলাদেশ। অন্য দেশের ওপর নির্ভরশীল হওয়ার পরিবর্তে বিনিয়োগের অংশীদার হতে চায় ঢাকা। এ ছাড়া শান্তি রক্ষায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হলে মক্কায় যোগ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও জানান তিনি।

এদিকে আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝