বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
কামাল মজুমদারকে বিএমইউতে চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:১৬ পিএম  আপডেট: ০৭.১০.২০২৬ ১২:২১ পিএম  (ভিজিট : ১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন কামাল মজুমদারের আইনজীবী। এ আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে বিএমইউতে প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। কামাল মজুমদারের পক্ষে আবেদনের শুনানি করেন আইনজীবী মো. সাহিদুর রহমান।

গত ২৮ সেপ্টেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

ওইদিন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান রয়েছে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝