সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
‘শেখ হাসিনা যেভাবে বিরক্ত করছেন, মোদি কি ঢাকা সফর করতেন?’: হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৯)
X

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী কখনো ভারত সফরে যাবেন না—এমন কথা বলেননি। দুই দেশের মধ্যে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে আলোচনা ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সেগুলোর সমাধান করে ইতিবাচক পরিবেশ তৈরি করা সম্ভব বলে তিনি আশাবাদী।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতি ভারতের ক্ষেত্রে তৈরি হলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় সফর করতেন কি না। তাঁর বক্তব্যে শেখ হাসিনাকে নিয়ে সরকারের অবস্থানের বিষয়টিও উঠে আসে।

নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট তারিখ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশের জন্য যা ভালো এবং জাতীয় স্বার্থের অনুকূলে, সেই সিদ্ধান্তই নেওয়া হবে।

গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দুই দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দুই সরকার আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও জানিয়েছিলেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং সময় হলে সফরটি হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝