রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শাহজালালে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ১২:১২ পিএম  (ভিজিট : ১)
X

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার নাগরিক ও যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন। এনবিআর জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউকে (৪৩) নজরদারিতে রাখা হয়। পরে বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ওই যাত্রীর শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার শরীর থেকে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার। এগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকানো ছিল। উদ্ধার করা সোনার মোট ওজন সাড়ে কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।

এনবিআর আরও জানায়, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। এছাড়া ‘কাস্টমস আইন, ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী সোনার বিষয়ে কোনো নথি বা দলিলও প্রদর্শন করতে পারেননি।

আইনি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে ‘কাস্টমস আইন, ২০২৩’-এর ১৯১ ধারা অনুযায়ী এগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। একই সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আ.দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝