বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১০)
X

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সদ্য পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তদন্তের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেলে চার্জশিট দেওয়া হবে। পাশাপাশি দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অপরাধকে অপরাধ হিসেবেই দেখছে। কোনো অপরাধের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়নি—এমনটা বলা যাবে না। কোথাও কোনো ত্রুটি থাকলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় কারও রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে নিয়োগ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, চূড়ান্ত তালিকায় থাকা ৬৬৮ জনের মধ্যে সার্টিফিকেট জমা না দেওয়া, মেডিকেলে অনুপযুক্ত হওয়া ও নির্ধারিত সময়ে উপস্থিত না থাকাসহ বিভিন্ন কারণে ৫৭ জন বাদ পড়েছেন। এর মধ্যে ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে।

তিনি জানান, নিয়োগের প্রজ্ঞাপন এখানেই শেষ নয়। আগামী সোমবার আরও ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত রয়েছে।

রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নিয়োগ থেকে বঞ্চিত করা হবে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রার্থীদের ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া। গুরুতর অপরাধের কারণে কারও নাম প্রজ্ঞাপনে না থাকলে আবেদন করার সুযোগ রয়েছে।

৪৯তম বিসিএসের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সবাইকে উসকানিতে পা না দিয়ে শান্ত থাকার আহ্বান জানান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝