নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

ঢাকার ইসিবি চত্বর এলাকার নিউগিনি আবাসন প্রকল্পের কার্যালয় ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিবি জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় গোলাম মহিউদ্দিন এজাহারভুক্ত আসামি। মামলায় তিনি ৪ নম্বর আসামি।
গত রোববার নিউগিনি আবাসন প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন। এতে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন—শাহরিয়ার মাহমুদ, আবুল কাশেম, বাবুল হোসেন, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, মিজানুর রহমান, এমকে আজাদ, মামুন, আসলাম ও মুন্না।
হামলার ঘটনায় এর আগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউগিনি প্রপার্টিজের কার্যালয় ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
আ.দৈ/আরএস




















