সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৯:৩৪ পিএম  (ভিজিট : ৩)
X

দেশে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। দেশে এলপিজির বর্তমান আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সার্বিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় এলপিজি খাতের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে এ বিষয়ে আশ্বস্ত করেন এলপিজি খাতের অপারেটররা।

সভায় উপস্থাপিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন। এসব তথ্য পর্যালোচনা করে সভায় বলা হয়, দেশে এলপিজির জোগান ও মজুদের পরিস্থিতি ভালো। ফলে বর্তমানে এলপিজির কোনো ধরনের সংকট নেই বলে জানান আমদানিকারক ও অপারেটররা।

জ্বালানিমন্ত্রী বলেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও গ্রাহক পর্যায়ে যাতে সরবরাহে ঘাটতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। অসৎ উদ্দেশ্যে কেউ যাতে এলপিজি মজুদ করে কৃত্রিম সংকট বা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

সভায় অপারেটররা এ ক্ষেত্রে সরকারের প্রতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এলপিজি ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন তারা। এসব সমস্যা দ্রুত সমাধানে জ্বালানি বিভাগকে নির্দেশনা দেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এলপিজি আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের বাধা দূর করতে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আ দৈ/ এস এন


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝