রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ন্যাপ নেতা নেয়াজ আহমদের মুক্তির দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ০)
X

ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ)-এর মহাসচিব, বাংলাদেশী বিহারি পুনর্বাসন সংসদ (বিবিআরএ)-এর প্রধান পৃষ্ঠপোষক ও জুলাই যোদ্ধা নেয়াজ আহমদ খানের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশী বিহারি পুনর্বাসন সংসদ (বিবিআরএ)-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে নেয়াজ আহমদ খানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা, হামলা ও হয়রানির অভিযোগের প্রতিবাদ জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, মিরপুর-১১ নম্বর সেকশনের বিহারি ক্যাম্পে কোনো বাসিন্দা মারা গেলে মৃত ব্যক্তিকে গোসল করানো নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। এ সমস্যা সমাধানে ক্যাম্পের ময়লা ফেলার একটি পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে সেখানে মৃতদের গোসলের জন্য একটি স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দারা। ব্যক্তিগত অর্থায়নে সেখানে দেয়াল নির্মাণের কাজও শুরু করা হয়।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় বিএনপিপন্থি কয়েকজন ব্যক্তি পানির পাম্প স্থাপনের অজুহাতে ওই নির্মাণকাজ বন্ধ করার চেষ্টা করেন। তবে এলাকাবাসীর দাবি, স্থাপনাটির পাশেই পানির পাম্প থাকায় সেখানে নতুন করে পাম্প স্থাপনের প্রয়োজন নেই।

তাদের অভিযোগ, গত ২১ আগস্ট কয়েকজন বিএনপিপন্থি ব্যক্তি বাইরে থেকে এসে নির্মাণকাজে বাধা দেন। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন সেখানে এসে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে ক্যাম্পের সাধারণ বাসিন্দারা অবস্থান নিলে অস্ত্র নিয়ে আরও লোকজন সেখানে জড়ো হন এবং একপর্যায়ে সাধারণ বাসিন্দাদের ওপর হামলা চালানো হয়। এতে ২৫ থেকে ৩০ জন আহত হন এবং নির্মাণাধীন স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আহত বাসিন্দারা থানায় গেলেও তাদের মামলা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। বরং পুলিশ ও হামলাকারীদের দায়ের করা দুটি মামলায় নেয়াজ আহমদ খানকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। ওই মামলায় আহত সাধারণ বাসিন্দা ও স্থানীয় জামায়াত নেতাদেরও আসামি করা হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা অবিলম্বে নেয়াজ আহমদ খানের মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং হামলায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশী বিহারি পুনর্বাসন সংসদের সভাপতি কাউসার পারভেজ ভুলু, আনিসুর রহমান বেছুসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা।

আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝