সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের ২,৪৬১ শিক্ষক প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৮:১৭ পিএম  (ভিজিট : ১৬)
X

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষক প্রার্থীরা। অবস্থানরত একাধিক চাকরিপ্রার্থী বলেন, ইতিমধ্যে বিভিন্ন জেলায় দ্বিতীয় ধাপে নিয়োগপত্র বিতরণ শুরু হয়েছে। বিষয়টি তারা ইতিবাচকভাবে দেখছেন। তবে এখনো ৬১ জেলার ২ হাজার ৪৬১ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী নিয়োগপত্র পাননি। দ্রুত সব জেলায় নিয়োগপত্র বিতরণের দাবি তাদের।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন তারা। পরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলেন, ২ হাজার ৪৬১ জনকে নিয়োগপত্র না দেওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। বিভিন্ন জেলায় দ্বিতীয় ধাপে নিয়োগপত্র বিতরণ শুরু হওয়ায় তারা আশাবাদী। তবে সব জেলায় চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নিয়োগপত্র না দেওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চালিয়ে যাবেন|

পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আপাতত শাহবাগে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে নিয়োগপত্রের দাবিতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায়। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার কথা ছিল তাদের। তবে কারও সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় তারা শাহবাগে ফিরে আসেন। পরে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিলেও তা পালন না করে জাতীয় জাদুঘরের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেন।

আন্দোলনকারীদের দাবি, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যারা নিয়োগপত্র পাননি, তাদের দ্রুত নিয়োগপত্র দিতে হবে। এ দাবিতে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫ নামের একটি প্ল্যাটফর্মের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ হাজার ৩৮৪ জন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়ায় সর্বশেষ পাওয়া তথ্যমতে ৬১ জেলায় ২ হাজার ৪৬১ জন প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি। নিয়োগপত্র না পাওয়ায় এসব প্রার্থীর মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়ে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়। সভায় বলা হয়, ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে পরবর্তী সময়ে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে। সভায় আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।

এর আগে শনিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টেও একই কথা জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে বিষয়টি পরবর্তী সময়ে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।

মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।


আ.দৈ/এস এন



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝