সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘রাড্ডা সেন্টারে হামলার ধ্বংসযজ্ঞ দেখে আমি মর্মাহত, দ্রুত সেবা চালু হবে’: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১২)
X

প্রয়োজনীয় সংস্কার শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকেই রাজধানীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙচুরের শিকার স্বাস্থ্যকেন্দ্রটির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আমিনুল হক বলেন, প্রায় ৫০ বছর ধরে এলাকার শিশু, প্রসূতি মা ও দরিদ্র মানুষের সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটির কার্যক্রম কোনোভাবেই বন্ধ হতে দেওয়া হবে না।

তিনি বলেন, সোমবার থেকেই সংস্কারের কাজ শুরু হবে। স্বাস্থ্যসেবা যাতে একদিনের জন্যও ব্যাহত না হয়, সে জন্য দ্রুত কেন্দ্রটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের টিকাদানসহ সব ধরনের সেবা দ্রুত স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।

রাড্ডা সেন্টার ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, রাতের আঁধারে বুলডোজার দিয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

কারা কী উদ্দেশ্যে এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে আমিনুল হক বলেন, যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আইনি দাবি থাকলে আদালত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে।

তিনি আরও জানান, ঘটনায় দলীয় নেতাকর্মী ও একজন সংসদ সদস্যের নামও এসেছে। তদন্তে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত—দুই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এখন পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝