সালমানের স্টুডিওতে হামলা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, জমির মালিকদের বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে।
এর আগে শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শতাধিক লোক ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় স্টুডিওর দায়িত্বে থাকা দুই কর্মী প্রাণ বাঁচাতে টয়লেটে আশ্রয় নেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সালমান মুক্তাদির। ততক্ষণে স্টুডিওর বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়। পরে নিজের ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান তিনি।
আ.দৈ/আরএস




















