সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমানের ‘বিএনপি চাঁদাবাজ’ মন্তব্যকে ঢালাও অভিযোগ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ১১)
X

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘বিএনপি চাঁদাবাজ দল’ মন্তব্যকে ঢালাও অভিযোগ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সালমান ফেসবুক লাইভে অভিযোগ করলেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা করেননি।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং তিনি এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তাঁর করা অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট মামলা হলে তা তদন্ত করে দেখা হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, ইসিবি চত্বরের মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। এক পক্ষ একটি বিল্ডার প্রতিষ্ঠান এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা। প্রাথমিক তদন্তে ওই সামরিক কর্মকর্তার পক্ষের লোকজন রাতের বেলায় জায়গাটি দখলের চেষ্টা করে এবং সেখানে ভাঙচুর চালায় বলে তথ্য পাওয়া গেছে।

ওই স্থাপনার একটি টিনশেড অংশে সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তবে হামলার মূল কারণ সম্পর্কে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছেন তিনি।

এর আগে সালমান মুক্তাদির তাঁর স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ভিডিও প্রকাশ করে চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তিনি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি জমি নিয়ে বিরোধের সঙ্গে সম্পর্কিত হতে পারে; হামলার সুনির্দিষ্ট কারণ নিয়ে তদন্ত চলছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝