সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজি নয়, জমি বিরোধে সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ১৪)
X

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম জানিয়েছেন, পাশের জমির মালিকের সঙ্গে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম, আসবাব ও অন্যান্য মালামাল ভাঙচুর ও লুট করে বলে অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতিও।

এসি নাজমুল আলম বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না। নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের দীর্ঘদিনের বিরোধের জেরেই স্থাপনাটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের তথ্যমতে, প্রায় ৩৫ কাঠা জমির দখল-বেদখল নিয়ে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী ও নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

হামলার পর সালমান মুক্তাদির ভিডিওবার্তায় স্টুডিও ভাঙচুরের ঘটনা তুলে ধরেন। তাঁর অভিযোগ ছিল, চাঁদা না দেওয়ায় হামলাটি চালানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে চাঁদাবাজির অভিযোগের সমর্থনে তথ্য পাওয়া যায়নি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝