ক্যাঙ্গারু কোর্ট’ মন্তব্য: দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে ‘ক্যাঙ্গারু কোর্ট’ মন্তব্যের অভিযোগে দুই সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলার শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর ধার্য করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুনানি হওয়ার কথা থাকলেও বেঞ্চের এক বিচারক অসুস্থ থাকায় তা অনুষ্ঠিত হয়নি। পরে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়।
অভিযুক্ত দুই আইনজীবী এম হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী এদিন ট্রাইব্যুনালে হাজির হন। তাঁদের বিরুদ্ধে ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননাকর মন্তব্যের অভিযোগ আনে প্রসিকিউশন।
এর আগে ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তাঁদের সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন। দুই আইনজীবী পরবর্তী শুনানিতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন।
আ.দৈ/আরএস




















