বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অপরাধের ধরন বদলেছে, আধুনিকায়নে পিছিয়ে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১৬)
X

অপরাধের ধরন পরিবর্তন হলেও পুলিশ বাহিনীকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলে গেছে। অপরাধ প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে পুলিশের আধুনিকায়ন এখনো পুরোপুরি সম্ভব হয়নি। এ কারণে থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্রাইম রিপোর্টারদের ঝুঁকিপূর্ণ কাজের স্বীকৃতি দিয়ে তিনি বলেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

আইন সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা অনেক সময় জামিনে বেরিয়ে যায়। এ ক্ষেত্রে আইনি সংস্কার প্রয়োজন।

তিনি আরও বলেন, যুবসমাজের বিভিন্ন অপরাধের পেছনে জুয়া ও মাদকের বড় ভূমিকা রয়েছে। অপরাধ কমাতে আগে এর কারণ চিহ্নিত করতে হবে। এরপর সেসব কারণ দূর করার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝