সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ০)
X

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম সচিব সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে এ বৈঠক হচ্ছে। সভায় সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সভায় জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিনিয়র সচিব ও সচিবদের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করা হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতিও আলোচনায় আসবে।

এবারের সচিব সভায় বিশেষ গুরুত্ব পাচ্ছে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০)। এ ছাড়া সরকারের প্রশাসনিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিষয় এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়। এর প্রায় ২১০ দিন পর প্রথমবার সচিবদের নিয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।

সচিব সভাকে সরকারের প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সমন্বয় সভা হিসেবে বিবেচনা করা হয়। এতে সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রাধিকার এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা করেন সচিবরা।

সভা সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনাসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝