রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিজিটাল বিবাহ নিবন্ধনে বাল্যবিবাহ-জালিয়াতি ঠেকানোর উদ্যোগ: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ১৩)
X

ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন চালু হলে বাল্যবিবাহ, বহুবিবাহ, গোপন বিয়ে ও জাল সনদসহ নানা ধরনের অনিয়ম নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় প্রকল্প বাস্তবায়নে আইন ও বিচার বিভাগের সঙ্গে ব্র্যাকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আইনমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে দেশের ১০ জেলার ১০টি উপজেলার ১০২টি ইউনিয়নে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। জাতীয় পরিচয়পত্র এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ডাটাবেজের সঙ্গে সংযোগের মাধ্যমে নিবন্ধনের সময় বয়স ও পরিচয় যাচাই করা হবে।

এর ফলে বাল্যবিবাহের পাশাপাশি একই ব্যক্তির একাধিক বিয়ে, গোপন বিয়ে এবং জালিয়াতির তথ্য শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে বিবাহ ও তালাকের তথ্য তাৎক্ষণিকভাবে সংরক্ষণ এবং দ্রুত ডিজিটাল সনদ দেওয়ার ব্যবস্থা থাকবে।

প্রকল্পের অনলাইন বিবাহ নিবন্ধন সফটওয়্যারের উন্নয়ন কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। ইতোমধ্যে ন্যাশনাল ডাটা সেন্টারের ক্লাউড সার্ভার, জন্ম-মৃত্যু নিবন্ধন ও এনআইডি ডাটাবেজের সঙ্গে এপিআই সংযোগ এবং পরীক্ষামূলকভাবে পেমেন্ট গেটওয়ে ও বায়োমেট্রিক ডিভাইস যুক্ত করা হয়েছে।

পাইলট প্রকল্প বাস্তবায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয় হবে। এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝