রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিতা-মাতার অবহেলা রোধে আইন কঠোর করার প্রস্তাব রুমিন ফারহানার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ২৬)
X

সন্তানদের হাতে পিতা-মাতার অবহেলা ও সম্পত্তি দখলের ঘটনা ঠেকাতে পিতা-মাতার ভরণপোষণ আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে সংসদে চার দফা সুনির্দিষ্ট প্রস্তাবও তুলে ধরেছেন তিনি।

রোববার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় পবিত্র কোরআনের সুরা বনি ইসরাঈলের আয়াত উদ্ধৃত করে রুমিন ফারহানা বলেন, বাবা-মায়ের সঙ্গে সন্তানের আচরণ হওয়া উচিত সম্মান ও যত্নের। সন্তানরা সম্পত্তি জোর করে লিখে নিয়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো ঘটনা অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

আইন কার্যকর করতে তিনি প্রস্তাব দেন, পিতা-মাতার ভরণপোষণে অবহেলা বা নির্যাতন করলে দানপত্র বাতিলের সুযোগ দিতে হবে। পাশাপাশি বাবা-মায়ের লিখিত সম্মতি ছাড়া তাদের জীবদ্দশায় দান করা সম্পত্তি ব্যাংকে বন্ধক রাখা, ঋণ নেওয়া বা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর ঠেকাতে কঠোর বিধান করার দাবি জানান।

এ ছাড়া বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়া বা সন্তানের নেওয়া ঋণের দায় তাদের ওপর চাপানোর সুযোগ বন্ধ করার প্রস্তাব দেন তিনি। জরুরি চিকিৎসা ও আর্থিক প্রয়োজনের ক্ষেত্রে পারিবারিক আদালতের মাধ্যমে ৬০ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার জন্য সামারি ট্রায়াল চালুরও আহ্বান জানান।

রুমিন ফারহানা আশা প্রকাশ করেন, তার প্রস্তাবগুলো আইনমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং পিতা-মাতার অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝