রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের সুবিধামতো সময়েই ভারতে যাবেন প্রধানমন্ত্রী: চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৩২)
X

বাংলাদেশের প্রয়োজন ও সুবিধা বিবেচনা করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অন্য কোনো পক্ষ থেকে সফরের সময়সূচি নির্ধারণ করে দেওয়া হলে বাংলাদেশ তা অনুসরণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ হুইপ।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে অন্য কোনো দেশের নির্ধারিত সময়সূচির পরিবর্তে বাংলাদেশের প্রয়োজন, সুবিধা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং কোনো প্রতিবেশীকেই উপেক্ষা করতে চায় না বাংলাদেশ। ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

চিফ হুইপ আরও বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে নিপীড়ন, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেক ব্যক্তি ভারতে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের প্রত্যাশা, ভারত কোনো অপরাধীকে আশ্রয় বা প্রশ্রয় দেবে না।

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার ক্ষুণ্ন করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে ভারতকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও ভালো করতে হলে পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে কাজ করতে হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝