বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নাগরিক সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধি টার্গেট
ডিএসসিসির সাথে ৫ ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৫:০৬ পিএম  (ভিজিট : ১১৫)
X

নাগরিক সেবা আরো সহজ ও আধুনিক করার পাশাপাশি রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে ৫টি ব্যাংকের সাথে পৃথক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ব্যাংকগুলো হলো; ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক পিএলসি।

​আজ বুধবার (২ সেপ্টেম্বর) ডিএসসিসির নগর ভবনে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি আরো জানান, ​চুক্তির আওতায় ব্যাংকগুলো ডিএসসিসি এলাকার হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফিসহ অন্যান্য ফি অনলাইন ও অফলাইন মাধ্যমে সংগ্রহ করবে। এর ফলে নাগরিকদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি রাজস্ব আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকায়ন নিশ্চিত হবে।

ডিএসসিসির প্রশাসক বলেন, "নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা ডিএসসিসির অন্যতম লক্ষ্য। সেবা গ্রহণ ও রাজস্ব পরিশোধ যত সহজ হবে, নগরবাসীর সাথে সিটি কর্পোরেশনের সম্পৃক্ততা তত বাড়বে। ডিএসসিসিকে যুগোপযোগী করে জনগণের কাছাকাছি নেওয়ার উদ্দেশ্যেই আমরা এই আস্থাবান ৫টি ব্যাংককে বেছে নিয়েছি।"

প্রশাসক উল্লেখ করেন, "বর্তমানে নিবন্ধিত হোল্ডিংয়ের সংখ্যা মাত্র ২ লাখ ৯০ হাজার, যা প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম। আমরা করের হার না বাড়িয়ে নতুন নতুন হোল্ডিংকে করের আওতায় আনতে চাই। পাশাপাশি রাজস্ব আহরণ আরও দক্ষ করতে ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।"

​ঢাকাকে সুন্দর করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে তিনি সামাজিক দায়বদ্ধতা (CSR) থেকে সিটি কর্পোরেশনের সংগীত বিদ্যালয়, পাঠাগার, ব্যায়ামাগার, পাবলিক টয়লেট, খেলার মাঠ ও রাস্তার নান্দনিকতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান।

​সমঝোতা স্মারকে ডিএসসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং নিজ নিজ ব্যাংকের পক্ষে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালকগণ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝