সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : ৪৫)
X

নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, বেসরকারি শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেক বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবছর ৫ থেকে ৭ শতাংশ হারে বেতন বাড়ায়। মন্ত্রিসভার কয়েকজন নিয়োগকর্তাও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, জাতীয় পে-স্কেল মূলত নির্ধারিত বেতন কাঠামোর ওপর নির্ভরশীল সরকারি কর্মচারীদের জন্য। নতুন স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝