২০২৭ সালের এসএসসি পরীক্ষা রোজার পর নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের এসএসসি পরীক্ষা রোজার পর নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রস্তুতি ও পড়াশোনা রিভিউয়ের পর্যাপ্ত সুযোগ দিতে রমজানের মধ্যে পরীক্ষা নেওয়া হবে না। আপাতত পরীক্ষা পেছানোরও কোনো কারণ নেই।
মন্ত্রী জানান, ২০২৭ সালে জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান হওয়ায় ওই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।
সবদিক বিবেচনায় বাংলাদেশে ফেব্রুয়ারিকে এসএসসি পরীক্ষার উপযুক্ত সময় মনে করা হচ্ছে বলেও জানান তিনি। তবে রমজানের কারণে আগামী বছর পরীক্ষা রোজার পর নেওয়া হবে।
আ.দৈ/আরএস




















