মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে হেলথ সিটি ডায়াগনস্টিক এর উদ্বোধন
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৬:৩৯ পিএম  আপডেট: ২৪.১১.২০২৪ ৬:৪২ পিএম  (ভিজিট : ১৯৬)
X

 স্বাস্থ্যই সকল সুখের মূল" এই বার্তাকে আরো সহজ করার লক্ষে সিরাজগঞ্জে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবার লক্ষ্যে হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার ( ২৪ নভেম্বর) বিকেলে সদর হাসপাতালের সামনে হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। 
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপিসহ- সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম- সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা পর্ষদের মোঃ আব্দুস ছালাম, মোঃ হাসান আলী বড্ড, মোঃ ছাব্বির আল হাসান ( সজিব), জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা বনবাড়িয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি আমজাদ হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবামূলক প্রতিষ্ঠানটি  শুধু চিকিৎসা সেবা প্রদান করবে না, এটি সমাজের প্রতি একটি মানবিক অবদান হিসেবেও কাজ করবে। যারা ঢাকায় বড় হাসপাতালে যেতে পারেন না, তারা এখান থেকে সুলভে আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন, যা গরীব ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। প্রথমবারের মতো পৌর শহরের  প্রাণকেন্দ্র  সদর হাসপাতাল রোডে একটি আধুনিক, স্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠিত হাসপাতালটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হবে। এর লক্ষ্য, এলাকার সাধারণ মানুষকে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করা। 

আ. দৈ. /কাশেম /নজরুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝