রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনবিআরে বড় রদবদল, ৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৪১)
X

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারে বড় রদবদল করা হয়েছে। সংস্থাটির অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের এ আদেশ দেওয়া হয়েছে। বদলি হওয়া ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে দেশের বিভিন্ন কর অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া ৩৬ জন কর্মকর্তা ও তাদের নতুন কর্মস্থল হলো-দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মোহাম্মদ মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ; ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে, মুরাদ আহমেদকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ; মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-১৮ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-২-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

এছাড়া হাছিনা আক্তারকে ঢাকা কর অঞ্চল-১৬ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, রিগ্যান চন্দ্র দে-কে ঢাকা কর অঞ্চল-০৬ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-১৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, ফারজানা নাজনীনকে ঢাকা কর অঞ্চল-০১ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২ এ বদলি করা হয়েছে।

ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে সুলতানা হাবীবকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। কামরুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক থেকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, আরিফুল হককে ঢাকা কর আপিল অঞ্চল-০১ এর আপিলাত রেঞ্জ-২ থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে, তানিয়া সুলতানাকে (চলতি দায়িত্ব) ঢাকা কর আপিল অঞ্চল-০৩ এর আপিলাত রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-২ এ, মো. মারুফ উল আবেদীনকে (চলতি দায়িত্ব) ফরিদপুর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-৩ এর আপিলাত রেঞ্জ-২ এ, মো. তানভীর মোর্শেদকে (চলতি দায়িত্ব) চট্টগ্রাম কর অঞ্চল-২ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, তাছলিমা ইসলামকে (চলতি দায়িত্ব) চট্টগ্রাম কর অঞ্চল-২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে মুহা. রাশেদুল হাসানকে (চলতি দায়িত্ব) একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ, মো. সাইফুর রহমান রাসেল (সদ্য চলতি দায়িত্বপ্রাপ্ত) ঢাকা কর অঞ্চল-০১ এর পরিদর্শী রেঞ্জ-০৪ থেকে এনবিআরের আন্তর্জাতিক কর ইউনিটে, মুসতবা ইশতিয়াক আহমদকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যুগ্ম কর কমিশনার থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০২ এর আপিলাত রেঞ্জ-১ এ, দীপক কুমার পালকে কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালক থেকে ঢাকা কর অঞ্চল-০৬ এর পরিদর্শী রেঞ্জ-২ এ, তরঙ্গ কুমার মন্ডলকে ঢাকা কর অঞ্চল-০৫ এর পরিদর্শী রেঞ্জ-০৩ থেকে নারায়ণগঞ্জ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ, ফারহানা শেখ কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালক থেকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার হিসেবে, অমিত কুমার দাসকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে, মো. ফারজানুল ইসলামকে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের যুগ্ম পরিচালক থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে, সোনালী বিশ্বাস (সদ্য চলতি দায়িত্ব প্রাপ্ত) ঢাকা কর অঞ্চল-২৪ এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা কর অঞ্চল-০৯ এর পরিদর্শী রেঞ্জ-২ এ, প্রণব সরকারকে ঢাকা কর অঞ্চল-১৭ এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে রংপুর কর আপিল অঞ্চলের আপিলাত রেঞ্জ-১। আর মো. আবুল কালাম আজাদ ঢাকা কর অঞ্চল-১৫ এর পরিদ…

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝