রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান পানিসম্পদমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৪৯)
X

ভারতকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ইতিবাচকভাবে বজায় রাখার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে কোনো ধরনের আগ্রাসনের শিকার যাতে দেশের মানুষ না হয়, সে বিষয়ে সরকার ও জনগণ সতর্ক থাকবে বলেও জানান তিনি।

মঙ্গলবার ফেনীর পরশুরামে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ভারতের প্রতিবেশী ও বন্ধু দেশ। তাই বন্ধুত্বের সম্পর্ক কতটা ইতিবাচক হওয়া প্রয়োজন, ভারতকে তা বিবেচনা করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে ভারত সর্বোচ্চ সজাগ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের প্রবণতা ছিল। এখন দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সরকারের অন্যতম চ্যালেঞ্জ। কোনো প্রভাবশালী ব্যক্তি বা দুর্নীতির কারণে উন্নয়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সতর্ক থাকার কথাও জানান তিনি।

মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন, জলাবদ্ধতা, বাঁধ ভাঙন ও বন্যার ক্ষতি থেকে বৃহত্তর ফেনীর মানুষ সুরক্ষা পাবেন। আগামী মাসের যেকোনো সময় প্রধানমন্ত্রী ফেনীতে এসে প্রকল্পের কাজ উদ্বোধন করতে পারেন। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

গত ১৬ জুন একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির প্রথম পর্যায় অনুমোদন দেওয়া হয়। এর আওতায় প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং বিভিন্ন সেচ অবকাঠামো পুনর্বাসনের কাজ করা হবে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝