চিনি উৎপাদনে লোকসান, মদ বিক্রিতে কেরুর রেকর্ড মুনাফা
নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গার দর্শনায় রাষ্ট্রায়ত্ত কেরু অ্যান্ড কোম্পানির চিনি উৎপাদন ইউনিট বছরের পর বছর লোকসানে থাকলেও ডিস্টিলারি ও অন্যান্য ইউনিটে এসেছে বড় সাফল্য। ২০২৫-২৬ অর্থবছরে শুধু অ্যালকোহল বিক্রি থেকেই প্রতিষ্ঠানটি প্রায় ২২৪ কোটি টাকা মুনাফা করেছে।
চিনিতে ৬০ কোটি টাকার বেশি লোকসান হলেও ডিস্টিলারি, জৈব সার, বাণিজ্যিক খামার ও ফার্মাসিউটিক্যালস ইউনিটের আয় মিলিয়ে কেরুর নিট মুনাফা দাঁড়িয়েছে ১৬৫ কোটি টাকার বেশি, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরে কেরুর মুনাফা ছিল ১২৯ কোটি টাকা। একই সময়ে অ্যালকোহল খাতের মুনাফা ১৮৯ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২২৩ কোটি টাকায় পৌঁছেছে।
তবে চিনি কারখানার ধারাবাহিক লোকসান নিয়ে প্রশ্ন তুলেছেন আখচাষি ও স্থানীয়রা। কেরু কর্তৃপক্ষ জানিয়েছে, চিনি উৎপাদনের লোকসান কমিয়ে সামগ্রিক মুনাফা আরও বাড়ানোর চেষ্টা চলছে।
আ.দৈ/আরএস




















