রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএনসিসিতে সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে: প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৪০ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৬:৪৪ পিএম  (ভিজিট : ২৯)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)  প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন বলেছেন, তার আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা ও সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে। 

আজ রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এর খামার বাড়ির গোল চত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে  স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল  উদ্বোধনকালে তিনি এ কথা জানান। 

প্রশাসক বলেন, ঢাকা নগরীকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। এজন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনএর উদ্যোগে  এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

 প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে। তবে এ কাজে নগরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। প্রশাসক আরো জানান, আমাদের  নির্বাচনী অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। 

আমরা সবাই মিলে এই শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ ও যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝