পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পদত্যাগ করেছেন। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জানায়, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে।
পদত্যাগের পর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে তিনি মন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
আ.দৈ/আরএস




















