বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আ.দৈ/আরএস





















