রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে শপিং মল-দোকান
নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখা যাবে। এর আগে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং শপিং মলসহ বিভিন্ন স্থাপনার আলোকসজ্জাও বন্ধ রাখতে হবে।
একই সময়সীমা মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
আ.দৈ/আরএস





















