পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের ভেতরে অবৈধ দোকান উচ্ছেদে নেমেছে ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক :

পুরান ঢাকায় ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং অবৈধ দোকান উচ্ছদের জন্য বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ রোববার (০৯ আগস্ট ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ভিক্টোরিয়া পার্কের অভ্যন্তরে বৃক্ষরোপণ মেলায় অনুমোদন ছাড়া অর্থাৎ অবৈধভাবে বসানো বাণিজ্যিক মেলা সম্পূর্ণভাবে উচ্ছেদে নেমেছে ডিএসসিসি।
এরআগে আজ রোববার রাত পর্যন্ত দোকানীদের সময় বেঁধে দেওয়া হয়। বৃক্ষমেলার অনুমতি নিয়ে বাণিজ্যিক মেলা বসানোর কারণে পার্কে আগত দর্শনার্থী ও স্থানীয় সাধারণ জনগণের চলাফেরা, বসা এবং হাঁটার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল।উপর্যুক্ত সময়সীমার মধ্যে অনুমোদিত মেলার দোকান না সরিয়ে ফেললে আগামীকাল উচ্ছেদ অভিযান চালানো হবে।
ঢাকা দক্ষিণ সিটি পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও নগরীর উদ্যানগুলোর সার্বিক পরিবেশ সুন্দর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আ. দৈ./কাশেম




















