ফরিদপুরে সুলভ মুল্যে ডিম এবং তেল বিক্রি করছে সাধারন শিক্ষার্থীরা
এহসান রানা, ফরিদপুর

ফরিদপুরে সুলভ মুল্যে ডিম এবং সয়াবিন তেল বিক্রি করছেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাধারন শিক্ষার্থীরা। এতে ভোক্তারা বাজারে নির্ধারিত মুল্য থেকে কিছু কম দামে এসব পন্য ক্রয় করতে পারছেন। আজ সোমবার ( ১৮ ই নভেম্বর) সকাল থেকে শহরের প্রানকেন্দ্র নিউমার্কেট সামনে এসব পন্য বিক্রি করতে দেখা যায়।
ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র সাইফুল ইসলাম জানান, জনগনের যাতে একটু লাভ হয়, তাদের এ পন্য গুলো ক্রয় করতে একটু খরচ কমানোর জন্য আমরা এ উদ্যেগ গ্রহন করেছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারনত ১ হালি ডিম বাজারে বিক্রি হচেছ ৫৫ টাকা আমরা ৪৮ টাকায় বিক্রি করছি। এবং ২ লিটার তেলে বাজারের নির্ধারিত মুল্যে থেকে ১৫ টাকা কম নিতেছি। বাজারে ২ লিটার তেল ৩৪০ টাকা এবং আমরা ভোক্তার কাছে ৩২৫ টাকায় বিক্রি করছি। এতে জনগন উপকৃত হচ্ছে। আমাদের এ ক কার্যক্রম অব্যহত রাখব।
রাজেন্দ্র কলেজে অনার্সে অধ্যায়নরত তাবাসসুম সিনথিয়া জানান, জনগনের ভোগান্তি কমানোর জন্য আমরা এ উদ্যোগ গ্রহন করছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। জনগন আমাদের কাছ ন্যায্য মুল্যে ডিম, তেল কিনছে এবং এ উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছে।
আ. দৈনিক/ কাশেম/ রানা




















