লেকের রাস্তা রক্ষা ও বৃষ্টির পানি অপসারণে যৌর্থভাবে কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) অভিজাত এলাকায় রাজউকের ‘লেক’ পাড়ের রাস্তার ভাঙ্গন রোধ এবং বৃষ্টির পানি দ্রুত অপসারণে বিষয়ে রাজউক ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন।
আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে গুলশান-২ এর ১০৪ নাম্বার রোডে মানারত বিশ্ববিদ্যালয়ের সামনে লেকের পাড় ভাঙ্গন ও বৃষ্টির পানি জমে থাকার স্থানটি পরিদর্শনকালে প্রশাসক সাংবাদিকদের উপস্থিতিতে এই প্রতিশ্রুতি দেন।
প্রশাসক জানান , ‘ যদি নগরবাসী সবাই সচেতন হয় এবং ড্রেন ব্যবস্থা আরো উন্নত করা যায়, তাহলে ভবিষ্যতে বৃষ্টির পানি আর কোন রাস্তায় জমে থাকবে না।’ তিনি নগর নগরবাসীকে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলাসহ ড্রেনগুলো পরিষ্কার রাখতে সহযোগিতার অনুরোধ জানান।

সাংবাদিকদের প্রশ্ন জবাবে প্রশাসক বলেন,‘ ঢাকা উত্তর সিটিতে অবৈধ দখলে থাকা সবখাল দখলমুক্ত করে নগরীতে জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে।’ তিনি আরো জানান ,‘খালগুলো পুনরুদ্ধার না করা পর্যন্ত নগরের জলাবদ্ধতা কমবে না এবং জনদুর্ভোগ দূরীকরণ সম্ভব নয়। তাই নগরকে বাঁচাতে হলে এবং ভবিষ্যতে সুন্দর নগর গড়ার জন্য খালগুলো দখলমুক্ত করা প্রয়োজন। অবৈধদখলে থাকা খালগুলো উদ্ধারে সাংবাদিক ও নগরবাসীকে সহযোগিতা চেয়েছেন তিনি।’
প্রশাসক জানান ,‘ইতিমধ্যে মুসলিম বাজার খালসহ কয়েকটি খাল ও ড্রেন ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্নতা করার কারণে ঢাকা শহরের অনেক মশা কমে গেছে।
ঢাকা উত্তর সিটিতে বিভিন্ন রাস্তায় জমে থাকা পানির দ্রত অপসারণসহ ভবিষ্যতে যাতে পানি জমে না থাকে সেজন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
পরে প্রশাসক খিলখেতের নামাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে পানি নামার স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে পানি নামার স্থান নামাপাড়া খাল সংস্কার করে পানি নামার উপযোগী করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ সৈয়দ রাকিবুল হাসান. পি.এস.সি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম ,সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম




















