কেন্দ্রিয় ব্যাংকটি আবার আওয়ামী কব্জায়..
বাংলাদেশ ব্যাংকে আ’লীগের নিয়োগ বহাল, বিএনপি আউট !
বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ ব্যাংকে নতুন করে দুজন ডেপুটি গভর্নর নিয়োগ দিয়েছে সরকার। মোঃ সারোয়ার হোসেনের নিয়োগ নিয়ে সমালোচনা না হলেও আনিসুর রহমানের নিয়োগ নিয়ে পুরো ব্যাংকিং সেক্টরে বইছে সমালোচনার ঝড়।
বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ সুত্র জানিয়েছে বর্তমান গভর্নর মোস্তাকুর রহমানের ঘনিষ্ট বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ব্যাংকের বর্তমান ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক ১৯৯৩ ব্যাচের অফিসার আবু হেনা লনির অনুরোধের ভিত্তিতে একজন স্বঘোষিত আওয়ামীলীগার আনিসুর রহমান কে বিএনপি পন্থী হিসেবে সুপারিশ করে ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।
আ. দৈ./ একে.




















