সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৭০)
X

স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগের দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ মঙ্গলবার (৭ জুলাই) দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ‘স্কুল ফিডিংয়ে চরম বিশৃঙ্খলা’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলোর দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত প্রতিবেদন জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঠিকাদারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের নিরাপদ, মানসম্মত ও নির্ধারিত পরিমাণ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘স্কুল ফিডিং কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইতিমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অভিভাবকদের সমন্বয়ে ৫ সদস্যবিশিষ্ট গার্ডিয়ান কমিটির মাধ্যমে নিয়মিত তদারকি, আকস্মিক পরিদর্শন, অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিক তদন্ত এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত স্কুল ফিডিং কর্মসূচির মান ও কার্যকারিতা বজায় রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝