রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
​ধানমন্ডি লেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে ডিএসসিসির অভিযান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:৪৮ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ৭:৫৮ পিএম  (ভিজিট : ৬০)
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং সরকারি উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখার অভিযান চালিয়ে যাচ্তেছে। ডিএসসিসির নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে  আজ রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।

​আজ মঙ্গলবার ( ৩০ জুন) জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,​আজ ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামর নেতৃত্বে এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে ধানমন্ডি লেক এবং লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরের অভ্যন্তরে ইজারার শর্ত ও আওতাবহির্ভূত সকল অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকারদের উচ্ছেদ করে পুরো এলাকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এছাড়াও ফুটপাত এবং উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি পৃথক মামলা দায়েরের মাধ্যমে নগদ ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

​অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসাধারণের সুবিধার্থে এবং লেকের নান্দনিক পরিবেশ বজায় রাখতে এই তদারকি অব্যাহত থাকবে।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এই ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য তিলোত্তমা ঢাকা গড়ে তুলতে অবৈধ দখলদারিত্ব থেকে বিরত থেকে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্পোরেশন কর্তৃপক্ষ।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝